আমার ক’জন নিত্য জুটে যাই নিঃসঙ্গে প্রাণের
হু হু টানে কোথাও না কোথাও, যেমন ক’টি নদী
মেশে মোহনায়। কথা বলা, খুব রাত্তির অবধি
চাঁদার চায়ের পাট চলে যথারীতি, কখনোবা
নৈঃশব্দ ফলের মতো পেকে ওঠে, কখনো গানের
গুঞ্জনে রূপান্তরিত ঘর, কী রহস্যময় শোভা।
নিপুণ গায়ক নয় বন্ধু, তবু মাঝে মাঝে তার
হৃদয়ের অত্যন্ত নির্জন কূপ থেকে উঠে আসে
সুর, হাঁস-শাবকের অপটু ওড়ার মতো, আর
আমরা প্রবেশ করি যে যার ভেতরে অগোচরে।
বন্ধুর গলায় সুর নর্তকীর ভঙ্গিমায় ভাসে
যেন, কখনোবা তালভঙ্গ হয়, কিন্তু সেই ঘ এ
সুরের আড়ালে জেগে ওঠে সুদূরতা, দুঃখ শোক-
ছাওয়া দৃশ্যাবলি, কারো চুলে, একা-বসে-থাকা, চোখ।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী