আখেরে হলাম এই? আর দশজনের মতন
দৈনিক আপিস করা, ইস্ত্রিকরা কামিজের তলে
তিনশো টাকার এই পোষমানা আমিকে কৌশলে
বারোমাস ঝড়ে জলে বয়ে চলা যখন-তখন?
এই আমি? এবং প্রভুর রক্তনেত্র সারাক্ষণ
জেগে রয় ঘানিটানা জীবনের চৌহদ্দিতে; ফলে
ঠাণ্ডা চোখে ঠুলি এঁটে দশটা-পাঁচটার জাঁতাকলে
অস্তিত্বকে চেয়ে দেখি নিখুঁত গোলাম, নিশ্চেতন।
আমিও নিজেকে দেখি করেছি ঢালাই মাঝারির
স্পষ্ট ছাঁচে। যদি না অকালে ফস্কে যায় কিস্তি বিনে,
জীবনবীমাই জানি হে পান্থপাদপ মরুপথে।
তা চলে আমিও টেড়িকাটা ছা-পোষা বিজয়ী বীর?
হরলিক্স মিল্ক আর হাক্সলির নয়া বই কিনে
সাধের মানবজন্ম ধন্য করি তবু কোনোমতে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী