কবিতা - বৃষ্টি শঙ্খ ঘোষ মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪ প্রকৃতির কবিতা আমার দুঃখের দিন তথাগত আমার সুখের দিন ভাসমান। এমন বৃষ্টির দিন পথে-পথে আমার মৃত্যুর দিন মনে পড়ে। আবার সুখের মাঠ জলভরা আবার দুঃখের ধান ভরে যায়। এমন বৃষ্টির দিন মনে পড়ে আমার জন্মের কোনো শেষ নেই। ♥ ০ পরে পড়বো ৩৬০৬ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন