আমি জানি
এই শহরের সবাই জানে
তুমি এই লোকালয়েই আছো
পূর্ণিমার ভরা জ্যোৎস্নায়
এখনো হয়তো
সমস্ত শহরের সাথে
তুমিও ভেজাও শরীর
হয়তো এখনো
অমাবস্যায় চষে বেড়াও
শহরের সমস্ত অলিগলি
হয়তো আগের মতোই
অফিস শেষে সহকর্মীদের আড্ডায়
মেতে ওঠো কফি শপে কোনো
এখনো হয়তো
ফুটপাতে হাঁটতে গিয়ে
হর হামেশাই পড়ে যাও
কারণে অকারণে
সিগন্যালে এলেই ইতস্তত হয়ে
হয়তো এখনো
যত্রতত্র খুঁজে ফেরো
বেলী ফুলের মালা
হয়তো এখনো
উল্টো জামা পরেই
চলে যাও শপিং মলে হুটহাট
হয়তো এখনো
দেশলাই জ্বালানোটা
শিখে নিতে পারোনি
হয়তো এখনো
প্রতিদিন বাড়ি ফিরে মায়ের
বকুনি খাবার রেওয়াজটা
আরো বেড়ে গেছে।
হয়তো এভাবেই
হয়তো হয়েই
এই শহরে রয়ে যাবে তুমি
রয়ে যাবো আমি
হয়তো
হয়তো হয়েই রয়ে যাবো আমরা।
শিমুল মুস্তাফা জনপ্রিয় লেখাগুলো
অর্ধেক ভালোবেসো না
১০৬৫ বার পঠিত
ডিভোর্সি
৯৮৩ বার পঠিত
মরীচিকা
৭৬৬ বার পঠিত
পারিজাত
৭৬৬ বার পঠিত
একটা বুকের ভেতর
৬৬৩ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
চিত্রণ ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
বিদ্যুৎ বরণ বারিক
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ