তোমার প্রেমে হাবুডুবু খেয়ে
আমি যে মরেছি কতো
তুমি তার খোঁজ রাখোনি একটি বারও
বেলা অবেলায় ঝরে পড়ে পাতা
কে রাখে খবর বলো?
কার কি বা আসে যায়?
কার কি বা ক্ষতি তাতে?
মরা পাতারা তো মরেও মরে না
খরার দহনে জ্বলে
তোমার দহনে জ্বলে পুড়ে আমি
মরেছি যে কতবার
তুমি তার খোঁজ রাখোনি একটি বারও
কতো রাত আমি
যাইনি কো লোকালয়ে
কতো রাত আমি
নেভা নেভা দীপ জ্বেলে
দেখিনি তোমার মুখ
গোপনে চুপটি করে
বোঝাপড়া তো হলোনা কিছুই
সব কথা যে রয়ে গেল বাকি
বলি বলি করে
বলা হলো নাতো
কতো ভোর গেলো চলে
প্রতীক্ষা আর অবসরে
এলে না তো তুমি,
এলো না তো কেউ
অরুণ বরণ পারিজাত লয়ে হাতে
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম
সময়ের স্রোত একবার ছেড়ে গেলে আর ফিরে আসে না
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
রবীন্দ্রনাথ ঠাকুর