জীবনের কাছে খুব বেশী কিছু
চাইনি তো কোনোদিন
আমি তো চাইনি খুব বেশী কিছু
এতো সব ছলাকলা
হেলা ফেলা ভরা এই অবহেলা
অবেলার অবসরে
কবে যে কখন হারিয়েছি পথ
মাতাল সারথী চড়ে
যতোবার আমি ফিরতে চেয়েছি
জীবনের কাছাকাছি
ভঙ্গুর এই নতজানু দেহ
বিবাগী হয়েছে শুধু
ধু ধু প্রান্তর অমানিশা রাত
পিছু নেয় কাপালিক
জলের ঝাপটে ভেসে গেছে সব
তুই তুমি ভালোবাসা
আমি তো চাইনি এতো কলরব
আনন্দ উল্লাস
আমি তো চাইনি এতোটা গভীরে
ডুব দিতে কোনোদিন
অতোটা গভীরে যায় না ডুবুরি
বেদনা যেখানে শুরু
আমি তো চাইনি এই তুমিহীন
জীবনের জলছবি
তুমি ভালো জানো তুমি ভালো জানো
জীবনের কাছে তুমিহীন আমি
কতোটা মূল্যহীন।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী