হয়তো একদিন পাখিদের মেলা
বসেছিলো এই লোকালয়ে;
উজান ভেঙ্গে আসা
অন্ধ কিশোরীর কলরবে
হিজল গাছের ছায়ায়
মেতে উঠেছিল প্রকৃতি,
অন্ধ আর বধির উৎসবে।
পাখিরাও নেচেছিলো
সাঁঝের আলোতে হয়তোবা।
রক্তের সাথে মিশে গিয়েছিল
পাখিদের প্রেম আর কামনা
কিশোরীর উচ্ছ্বলতার ঢেউয়ে।
বিদ্যুৎ মেখে দিয়েছিলো
একদল জোনাকি।
অন্ধকারে সে দৃশ্য দেখে
বৃক্ষের আড়াল থেকে
কোনো এক কাপালিক
হয়তো বা হিংসার দ্রোহে
পুড়ে পুড়ে নিজেকে করেছে অঙ্গার।
তবু কি থেমেছে
তাদের শঙ্খমালা?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী