দুয়ার রেখেছি খোলা
দ্বিধাহীন সেই কবে
কেউ এসে যদি
কারণে কি অকারণে
কোনো এক শনিবারে
কড়া নেড়ে যায়
এই আশ্বাসে
কতো শনি এসে
শনি খেয়ে গেলো
প্রতীক্ষার অবসরে
তবু তো আসেনি কেউ
ভুল ঠিকানার ঘোরে
ভুল পথ ধরে
আৎকে উঠেছি
কতোবার আমি
বেলা অবেলায়
নির্ঘুম রাতে
এই বুঝি কেউ এলো
এই বুঝি কেউ এলো
দুয়ার রেখেছি খোলা
সেই কবে থেকে
অযুত বছর হলো
নাকি আরো বেশী হবে
হিসেব রাখিনি কোনো
জানি
আসবে না কেউ কোনোদিনও
শুধু একবার তুমি
এসেছিলে বলে
কড়া নেড়ে চলে যেও
মরেও বাঁচি এই সুখে
ধ্বনি গুলো যেন
প্রতিধ্বনিত হয়
এই মরা বুকে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী