মানুষ নামে মানুষ কত, মানুষ নহে সব, লোভের নেশায় হারায় তারা, মানবতার কল্ব।
হিংসা জ্বালে অন্তর-মাঝে, দাউদাউ আগুন, পরের সুখে মুখটি মলিন, জাগে বিষের গুণ।
অহংকারে ফুলে ওঠে, ক্ষুদ্র মনের ঢেউ, নিজের দোষটি দেখে না সে, দেখে পরের মেউ।
ক্রোধের বশে ভাঙে সে যে, প্রেমের বাঁধনখানি, একটি কথায় দূরে ঠেলে, আপন পরিজনী।
মিথ্যা কথা বলে সদা, কপটতার ছলে, সত্য এলে মুখ লুকায়ে, অন্ধকারে চলে।
স্বার্থ ছাড়া বুঝে না কিছু, আপন সুখেই মগ্ন, অন্যের দুঃখ দেখেও দেখেনা, হৃদয় থাকে ভগ্ন ।
পরনিন্দা পরচর্চাতে, কাটায় দিবস-রাত, বিদ্বেষ ভরা বাক্য ছুঁড়ে, হানে গোপন ঘাত।
প্রতিহিংসার কালো ছায়া, ঢাকে মনের দ্বার, প্রেমহীনে প্রেম দেয়না, বাড়ে ঋণের ভার।
তবু বুকে বিবেক আছে, জাগুক সে আলো, সত্য-প্রেমে ধুয়ে যাক সব, মনের নিকষ কালো।
🖊️এস এম শাহনূর
১২ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ।
চন্দ্রিমা মডেল টাউন, ঢাকা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আব্দুল মান্নান সৈয়দ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন