কবিতা — মক্তবের ডাক

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ধর্মীয় কবিতা

আয়রে খোকা, আয়রে খুকু মাদ্রাসাতে যাই,
মানুষ হওয়ার শপথ নিয়ে দ্বীনের পথে ধাই।
আল-কুরআনের মধুর বাণী শিখব মন ভরে,
হাদিসের আলো জ্বালব মোরা ঘরে বাহিরে।

ফজর বেলা ঘুমটি ছেড়ে উঠব সবার আগে,
নামাজ পড়ে রবের ডাকে সাড়া দেবো সবে।
শিক্ষকদের শ্রদ্ধা করব শুনব তাঁদের কথা,
তাঁদের স্নেহে দূর হবে অজ্ঞানতার ব্যথা।

পিতা মাতার সেবা করে নেব তাঁদের দোয়া,
সফলতার ফুল ফুটিবে জীবন পুষ্প ছোঁয়া।
আয়রে খোকা, আয়রে খুকু মক্তবে যাই
ইলম শিখে আমল করে জীবনটা রাঙাই।

১ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা