পরের ক্ষতি ভেবে কেউ
ফাঁদ পেতে যে রাখে,
ঘুরেফিরে পা পড়ে তার-
সেই না ফাঁদের ফাঁকে!
অভিমানী মন নিয়ে যে
অন্যকে দেয় দুঃখ,
বুক ফাটে, মুখ ফোটে না-
উবে রাজ্যের সুখ।
পরের কুৎসা রটায় যেজন
মিথ্যে অহংকারে,
প্রতিশোধ খোলস ভেঙে
কুড়েকুড়ে খায় তারে।
মুখে হাসি, অন্তরে বিষ-
এমন অনেক জন;
দিন শেষে নিজের বিষে
জ্বলে তাদের মন।
১৭ নভেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ
চন্দ্রিমা মডেল টাউন।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আব্দুল মান্নান সৈয়দ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন