অখাদ্য-কুখাদ্য খেলে বদহজম হয়,
তাই সব খাবার খেতে নেই।
কিছু মানুষের সঙ্গ বিপথে নিয়ে যায়,
তাই সব সঙ্গ রাখতে নেই।
কিছু স্থান, স্থাপনা ও সভা বিতর্কিত,
তাই সবখানে যেতে নেই।
বহু পুস্তক ছাইপাঁশ, নাস্তিক্যে ভরা,
তাই সব জ্ঞান পড়তে নেই।
খালি চোখ যা দেখে, কান যা শোনে-
সহসা বিশ্বাস করতে নেই।
অতিরিক্ত প্রশংসা, অধিক বন্ধু
শুনতে ও রাখতে নেই।
কথার বাড়াবাড়ি বিরাগ ও অনৈক্য
তাই সব কথা খুলে বলতে নেই।
সব আমন্ত্রণ যেমন রাখা ঠিক নয়,
সব নিমন্ত্রণও গ্রহণ করতে নেই।
🖊️এস এম শাহনূর
৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
চন্দ্রিমা মডেল টাউন। ঢাকা।
@highlight
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আব্দুল মান্নান সৈয়দ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন