বিশ্ব দেখেছে অস্ত্র ছাড়া এক যুদ্ধ
রিক্ত হাতে বিজয়ীবীর শহিদ মুগ্ধ।
"ভাই পানি লাগবে কারও, পানি"
হাজারো পাষাণ হ্নদয়গলা বাণী।
ঘৃণার বারুদের গন্ধে টুটে যত ফাঁদ
স্লোগানে কাঁপে স্বৈরাচারীর প্রাসাদ।
অধিকার সংগ্রামের পথে পথে পানি
মনে পড়ে কারবালার ফুরাত কাহিনি।
মারণাস্ত্র ছাড়াও যুদ্ধ হয় নহে সংশয়
জালেমের জুলুম মনে জাগায় ভয়।
শেষ ফল জানা 'গণিতজ্ঞ মুগ্ধ' বলে
রাজপথে বুকের রক্ত দিলো ঢেলে!
যমজ স্নিগ্ধ স্বপ্ন আঁকে আখি জলে
অতিথিপরায়ণ তিতাস পাড়ের ছেলে।
৬ আগস্ট,২০২৪ খ্রিস্টাব্দ। ঢাকা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আবুল হাসান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন