দালাল কবিদের পক্ষে প্যারোডি
||
কখন কোথা কবি ছিল আল মাহমুদ নামে?
আমি হইছি মহাকবি নালা ডোবা গ্রামে।
ফিসফিসে বলে গেল তিতাস নদীর বক
কীসের মোহে হলে তুমি এমন প্রতারক?
||
কলকলিয়ে বলে গেলো মেঘনার জল
কিলিয়ে পাকানো ফলে কী পাবে বল?
বাগান ভরা পাকা ফলের না করে কদর
মাকাল ফলের ছিন্নমূলে ঢেলেছ আদর!
||
গল্প কথা কাব্য গানে বাঙালির অনুরণনে
গাঙচিলের ডানার মত ছায়া ফেলে মনে;
কবিতার ঈশ্বরের শেষ কথা রাখলেন মাবুদ
তিনি তিতাস পাড়ের কবি আল মাহমুদ।
১৩ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ।
বাঁশতলা, ঢাকা।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি