ইদানিং তিতাসের কবি হওয়ার সাধ জাগে মনে
তীরে বেঁধে বাড়ি জলে ছাড়ে গু হাড়ি সঙ্গোপনে।
অদ্বৈত-কে কয় মালোয়ান, মাহমুদে খোঁজে গন্ধ
হারামজাদা বদ নসিব তোর চোখ থাকিতে অন্ধ।
কত ভিনদেশী সওদাগর মজেছিল তিতাসের প্রেমে,
তার দুগ্ধজলের কথা অহর্নিশ শুনা যেত শহর গ্রামে।
ডিঙার পালে ছিলো জোর, মাঝির কণ্ঠে ছিলো সুর,
বুক ভরা বোয়াল টেংরা, জেলে পাড়ায় ছিলো ভোর।
জাগেনা ঢেউ ভাসেনা ফুল ফোটেনা তিলেক হাসি,
অহংবোধের গভীর ঘুমে তিতাস পাড়ের অধিবাসী।
দেখে দেশ দেখে বিশ্ব জীর্ণ-শীর্ণ তিতাসের ছবি
ভেঙ্গে দু'কূল গড়িছে কুল তিতাসের মেকি কবি!
১জুলাই, ২০২৪ খ্রিঃ
ঢাকা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আবুল হাসান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন