সানবাঁধানো পুকুরঘাটে কদম গাছের তলে
নীরব আমি বসে আছি ভাবের দুয়ার খুলে।
কদম ফুলের স্নিগ্ধ ছায়া, মন জুড়ানো মায়া,
জলের ভিতর হাসে প্রভুর রহস্যময় ছায়া।
সামনে বায়তুল মামুর দাঁড়ায় শান্ত বেশে,
আজানের সুর ভেসে আসে মন ছুঁয়ে শেষে।
পাশের পথে মানুষ চলে আপন কর্মধারে,
কেউ মসজিদে, কেউ ধায় আপন সংসারে।
পুকুরজলে আকাশ নামে, বাতাস গায় গান,
পাতার ফাঁকে জেগে ওঠে রবের মহীয়ান ।
আমি শুধু ভাবি বসে- কী রহস্য চারিধার!
কী অপার মহিমায় ভরা সৃষ্টিরূপ তাঁর।
দেখি যত, ততই জাগে বিস্ময়েরই ঢেউ,
আল্লাহ, মহান কতো জানে না তা কেউ।
নীরবতার গভীর বুকে জাগে অচিন সুর,
সৃষ্টির মাঝে প্রকাশিত মহান রবের নূর।
🖊️এস এম শাহনূর
৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ জিলহজ, ১৪৪৭ হিজরী
চেয়ারম্যান বাড়ি, খেওড়া।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আব্দুল মান্নান সৈয়দ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন