আয়রে আয়।
~ সোহন ঘোষ।
(© Sohan Ghosh )
আয়রে বাদল,
বাজিয়ে মাদল!
আয়রে হেথা আয়।
আয়রে বেহারা,
বাজিয়ে সেতারা!
আয়রে হেথা আয়।
আয়রে কানাই,
বাজিয়ে সানাই!
আয়রে হেথা আয়।
আয়রে মীনা,
বাজিয়ে বীণা!
আয়রে হেথা আয়।
আয়রে কাশী,
বাজিয়ে বাঁশি!
আয়রে হেথা আয়।
আয়রে অলোক,
বাজিয়ে ঢোলক!
আয়রে হেথা আয়।
আয়রে ভোলা,
বাজিয়ে তবলা!
আয়রে হেথা আয়।
আয়রে কালা,
বাজিয়ে থালা!
আয়রে হেথা আয়।
আয়রে তোরা আয়–
পাখিরা যেথা
নিশ্চিন্তে গান গায়!
পশুপাখি যেথা
বাংলায় কথা কয়!
বাঘে-গরুতে যেথা
একঘাটে জল খায়!
সবাই যেথা
সবার বন্ধু হয়।
চাষী যেথা লাঙল নিয়ে,
গান গেয়ে মাঠে যায়;
বাউল যেথা দোতারা নিয়ে,
ঘুরে ঘুরে গান গায়।
দুঃখ, কষ্ট, যন্ত্রণা–
যে দেশে নাই।
স্বপ্নের সেই দেশে–
চলো ভেসে যাই।
• ১৩ জানুয়ারি ২০২৬।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী