বোলতা কহে, বোলতানি।
~সোহন ঘোষ।
বোলতা কহে, বোলতানি,
খাসা তোর গুনগুনানি।
শুনলে তোর গান,
ভরে ওঠে মন-প্রাণ।
রাত হোক বা ভোর,
শুনতে গান তোর,
ছুটে আসবে সবাই–
দিল্লি হোক বা মুম্বাই।
এমন সুর পাবে কোথায়?
ছত্রিশ রাগিনী তোর গলায়।
আয় রে বাঘ,
নিয়ে ঢাক,
আয় রে হেঁটে আয়।
আয় রে বানর,
নিয়ে কাঁসর,
আয় রে হেথা আয়।
আয় রে শিয়াল,
আয় রে বিড়াল,
আয় রে পেঁচা-প্যাঁচানি,
গাছের তলায় এখুনি!
গান গাইবে বোলতানি।
· ১৪ জানুয়ারি ২০২৬
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী