খোকার বিয়ে
লেখক: সোহন ঘোষ।
( Sohan Ghosh )
চাঁদ উঠেছে আকাশে,
ফুল দোলে আজ বাতাসে;
খোকা যাবে বরের বেশে
খুকুমণির সেই দেশে।
ধুতি-পাঞ্জাবি পরেছে খোকা,
পায়ে জুতো জোড়া;
হাতে নিয়ে ফুলের তোড়া,
বিয়ে করতে চলল খোকা।
রজনীগন্ধার মালা পরে
পাড়া-পড়শির সাথে,
খোকা যাবে বিয়ে করতে
ঘোড়ার পিঠে চড়ে।
আমার খোকা আনবে কাল
লাজুক মুখে বউ,
বরণ করে তুলব ঘরে
মিষ্টি খোকার বউ।
• ২১ অক্টোবর ২০২৫
~ সোহন ঘোষ।
(© Sohan Ghosh )
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী