মনোহর গ্ৰাম
লেখক: সোহন ঘোষ।
( Sohan Ghosh )
গ্রাম আমাদের মায়ার আঁচলে মোড়া অতি মনোহর!
চারিদিকে গাছপালা আর ছোট-ছোট ঘর।
মাঠে মাঠে চড়ে গরু, রাখাল বাজায় বাঁশি,
আপন মনে মাঠে কাজ করে, এ গাঁয়ের চাষি।
সোনার ফসল ফলে, খেত ভরা ধান।
ধান তোলে গোলায় গান গেয়ে কিষাণ।
হেথা নেই কোনো হিন্দু-মুসলমান ভেদাভেদ,
সম্প্রীতির এই বন্ধন যেন, হয় না কভু ছেদ।
রোদের আলোয় ঝিকিমিকি করে পুকুরের জল!
ফুলে ফুলে অলি ওড়ে,খেলে মধুর ছল।
গাছের ডালে পাখি সব মধুর সুরে জুড়েছে কলরব,
ভরে যায় চারিদিক ফুলের সৌরভ।
• ১৯ জুন ২০২৫
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী