কবিতা — মনোহর গ্রাম

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ অন্যান্য কবিতা, ছড়া

মনোহর গ্ৰাম
লেখক: সোহন ঘোষ।
( Sohan Ghosh )

গ্রাম আমাদের মায়ার আঁচলে মোড়া‌ অতি মনোহর!
চারিদিকে গাছপালা আর‌ ছোট-ছোট ঘর।
মাঠে মাঠে চড়ে গরু, রাখাল বাজায় বাঁশি,
আপন মনে মাঠে কাজ করে, এ গাঁয়ের চাষি।

সোনার ফসল ফলে, খেত ভরা ধান।
ধান তোলে গোলায় গান গেয়ে কিষাণ।
হেথা নেই কোনো হিন্দু-মুসলমান ভেদাভেদ,
সম্প্রীতির এই বন্ধন যেন, হয় না কভু ছেদ।

রোদের আলোয় ঝিকিমিকি করে পুকুরের জল!
ফুলে ফুলে অলি ওড়ে,খেলে মধুর ছল।
গাছের ডালে পাখি সব মধুর সুরে জুড়েছে কলরব,
ভরে যায় চারিদিক ফুলের সৌরভ।

• ১৯ জুন‌ ২০২৫

৪১ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা