ফুটলো ভোরের আলো।
~ সোহন ঘোষ।
(© Sohan Ghosh )
দাদারে! দাদা, আর
থেকো না শুয়ে;
দেখো এবার
আকাশ পানে চেয়ে।
যাচ্ছে মুছে
আঁধার কালো,
ফুটছে ধীরে
ভোরের আলো।
আর থেকো না ঘুমিয়ে,
দেখো ওদিকে তাকিয়ে।
গাছের ডালে পাখি সব–
মধুর সুরে জুড়েছে কলরব।
ওঠো দাদা, ওঠো রে!
ঘুম ভেঙে ওঠো রে।
সূর্যি মামা ওঠার আগে,
বাবা-মা জাগার আগে;
আমরা উঠব জেগে–
সবার আগে আগে!
• ২২ নভেম্বর ২০২৫
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী