নিঃসীম আঁধারের পথ পানে
কেন চেয়ে থাক, তুমি অসার
শুন্য ধরায় বেঁধে সাহস
কেন জাগাও মনে, তব আশার নব সঞ্চার?

ভাঙার খেলায় হার-জিত নাহিরে হয়
নাহিরে হয়—তাই কী তবে সৃষ্টিরে ভাঙতে কর না ভয়?
এমন অসময়, তুমি হিরন্ময়, চির চিন্ময়—
করিবে কে তোমার ক্ষয়?
ভাঙতে তব দ্বিধা কীসের, আসুক আঁধার চির দিনের
তুমি হিরন্ময়, চির চিন্ময়—
করিবে কে তোমার ক্ষয়?