কবিতা — কি দারুণ সান্ত্বনা

মঙ্গলবার, ১০ জুন ২০২৫ প্রেমের কবিতা, বিরহের কবিতা

ভুলে যাবো আমি ভুলে যাবো, আর
নাম ধরে ডাকবো না। 
ভুলে গেছি, আমি ভুলে গেছি, এই 
কি দারুণ সান্ত্বনা! 

ভুলবো বলেই যায় কি গো ভোলা 
আরও বেশি মনে পড়ে। 
তুমিই তো ছিলে প্যারাসিটামল 
মন খারাপের জ্বরে! 

আজও সান্ত্বনা নিয়ে হেঁটে যাই পথে
এটাই কি বেঁচে থাকা! 
ছুঁতে চাই আমি হারানো আমার 
প্রজাপতিটির পাখা। 

১৩৫ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা