একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল
. বিরাট প্রসাদের ছোট্ট এক কোণে,
. ভাঙা প্যাকিং বাক্সের গাদায়----
. আরো দু’তিনটি মুরগীর সঙ্গে |
আশ্রয় যদিও মিলল,
. উপযুক্ত আহার মিলল না |
সুতীক্ষ্ম চিৎকারে প্রতিবাদ জানিয়ে
. গলা ফাটাল সেই মোরগ
. ভোর থেকে সন্ধ্যে পর্যন্ত----
তবুও সহানুভূতি জানাল না সেই বিরাট শক্ত ইমারত |
তারপর শুরু হল তার আঁস্তাকুড়ে আনাগোনা
. আশ্চর্য !সেখানে প্রতিদিন মিলতে লাগল
ফেলে দেওয়া ভাত-রুটির চমৎকার প্রচুর খাবার !
তারপর এক সময় আঁস্তাকুড়েও এল অংশীদার----
. ময়লা ছেঁড়া ন্যাকড়া পরা দু’তিনটে মানুষ ;
. কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে |
খাবার ! খাবার ! খানিকটা খাবার !
. অসহায় মোরগ খাবারের সন্ধানে
. বার বার চেষ্টা ক’রল প্রাসাদে ঢুকতে,
. প্রত্যেকবারই তাড়া খেলো প্রচন্ড |
ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে-----
. ‘প্রাসাদের ভেতরে রাশি রাশি খাবার !’
তারপর সত্যিই সে একদিন প্রাসাদে ঢুকতে পেল,
. একেবারে সোজা চলে এল
ধব্ ধপে সাদা দামী কাপড়ে ঢাকা খাবার টেবিলে ;
. অবশ্য খাবার খেতে নয়-------
. খাবার হিসেবে ||
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী