১৯৪০
অবাক পৃথিবী ! অবাক করলে তুমি
জন্মেই দেখি ক্ষুদ্ধ স্বদেশভূমি |
অবাক পৃথিবী ! আমরা যে পরাধীন
অবাক, কী দ্রুত জমে ক্রোধ দিন দিন ;
অবাক পৃথিবী অবাক যে করলে আরো-
দেখি এই দেশে অন্ন নেইকো কারো |
অবাক পৃথিবী ! অবাক যে বারবার
দেখি এই দেশে মৃত্যুরই কারবার |
হিসেবের খাতা যখনি নিয়েছি হাতে
দেখেছি লিখিত ----- ‘রক্ত খরচ’ তাতে ;
এদেশে জন্মে পদাঘাতই শধু পেলাম,
অবাক পৃথিবী ! সেলাম, তোমাকে সেলাম !
১৯৪৬
বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে,
আমি যাই তারি দিন-পঞ্জিকা লিখে,
এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ,
দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ ;
স্বপ্ন-চূড়ার থেকে নেমে এসো সব-
শুনেছ ? শুনছ উদ্দাম কলরব ?
নয়া ইতিহাস লিখছে ধর্মঘট,
রক্তে রক্তে আঁকা প্রচ্ছদ-পট |
প্রত্যহযারা ঘৃণিত ও পদানত,
দেখ আজ তারা সবেগে সমুদ্যত ;
তাদেরই দলের পিছনে আমিও আছি,
তাদেরই মধ্যে আমিও যে মরি-বাঁচি |
তাইতো চলেছি দিন-পঞ্জিকা লিখে-
বিদ্রোহ আজ ! বিপ্লব চারিদিকে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী