হে সূর্য ! শীতের সূর্য !
হিম শীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায়
. আমরা থাকি,
যেমন প্রতীক্ষা ক’রে থাকে কৃষকদের চঞ্চল চোখ,
. ধানকাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে |
. হে সূর্য, তুমি তো জানো,
আমাদের গকম কাপড়ের কত অভাব !
. সারারাত খড়কুটো জ্বালিয়ে,
. এক-টুকরো কাপড়ে কান ঢেকে,
কত কষ্টে আমরা শীত আটকাই !
সকালের এক-টুকরো রোদ্দুর----
. এক- টুকরো সোনার চেয়েও মনে হয় দামী |
ঘর ছেড়ে আমরা এদিক-এদিক যাই----
. এক-টুকরো রোদ্দুরের তৃষ্ণায় |
. হে সূর্য !
তুমি আমাদের স্যাঁতসেঁতে ভিজে ঘরে
. উত্তাপ আর আলো দিও,
. আর উত্তাপ দিও,
রাস্তার ধারে ঐ উলঙ্গ ছেলেটাকে |
হে সূর্য !
তুমি আমাদের উত্তাপ দিও---
শুনেছি, তুমি এক জ্বলন্ত অগ্নিপিন্ড,
. তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে
একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত অগ্নিপিন্ডে
. পরিণত হব !
তারপর সেই উত্তাপে যখন পুড়বে আমাদের জড়তা,
. তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো
. রাস্তার ধারের ঐ ঊলঙ্গ ছেলেটাকে |
আজ কিন্ত আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী ||
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী