আমরা সিঁড়ি,
তোমরা আমাদের মাড়িয়ে
. প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও,
তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে ;
. তোমাদের পদধূলিধন্য আমাদের বুক
পদাঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় প্রতিদিন |
তোমরাও তা জানো
তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত,
ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে
আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে
. তোমাদের গর্বোদ্ধত, অত্যাচারী পদধ্বনি |
তবু আমরা জানি,
. চিরকাল আর পৃথিবীর কাছে
. চাপা থাকবে না
আমাদের দেহে তোমাদের এই পদাঘাত |
একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন ||
কবিতা — সিঁড়ি
বুধবার, ১১ অক্টোবর ২০২৩
বিদ্রোহী-দ্রোহের কবিতা
২৯৭৬
এআই বিশ্লেষণ (মূলভাব)
কবি সুকান্ত ভট্টাচার্যের 'সিঁড়ি' কবিতাটি শোষিত ও বঞ্চিত শ্রমজীবী মানুষের প্রতিচ্ছবি। এখানে সিঁড়ি হলো সাধারণ মানুষের প্রতীক, যাদের পিঠে চড়ে শাসক ও ধনী শ্রেণী উঁচুতে ওঠে, কিন্তু পরবর্তীতে তাদের অত্যাচারিত করে। কবি কঠোরভাবে সতর্ক করেছেন যে এই অত্যাচার চিরকাল ঢাকা থাকবে না এবং একদিন স্বৈরাচারীদের পতন অবশ্যম্ভাবী।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সব্যসাচী দেব
শুভ জন্মদিন! 🎈
শ্রী অজয় কুমার দে
শুভ জন্মদিন! 🎈