আ চৈ, আ চৈ চৈ, চৈ চৈ চৈ
হিঙ্গুল পুকুরের হাঁসগুলো কৈ?
দুধ সাদা দই সাদা চিনি আর খৈ
হিঙ্গুল পুকুরের হাঁসগুলো কৈ?
পুকুরের ধারে এক বাড়ি ছিল সই
তিনখানা গোরু আর সাতখানা মই
আ চৈ, আ চৈ চৈ, চৈ চৈ চৈ
পুকুরের ধারে সেই বাড়িখানা কৈ?
বাড়ি ভরা ছেলে মেয়ে হৈ হৈ হৈ
গাছগুলো ছুঁয়ে আছে নৌকোর ছই
আ চৈ আ চৈ চৈ, চৈ চৈ চৈ
চারদিক শুনশান জলে ভাসে বই
আ চৈ, আ চৈ চৈ, চৈ চৈ চৈ
বান এল সব গেল থৈ থৈ থৈ!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন