বর্ষার ঝাঁপটে ঘুম ভাঙল কি কাঁচপোকাদের সংসারে
কাঁচপোকা তার প্রতিবেশীদের ডেকে বলল, হাহা-হাহা-হাহা
সাপেদের গর্ত ড়ুবু ড়ুবু, নদী ফুলে ফেঁপে ছুঁতে চায় মেঘলা আকাশ
আকাশ দেখেনি যারা তারা দেখল অশনি ঝলকে যেন খুলে যায় স্বর্গের জানালা
এ সময়ে তারা খসে পড়ে, বড় কোমল মায়ায় মিশে যায়
গ্রামবাংলায় আলো, যেখানে বিদ্যুৎ নেই সেখানেও বিদ্যুতের আলো
অকস্মাৎ এক ঝলক, এত তীব্র, দেখা যায় বাচ্চাদের খিদে মাখা মুখ
লক্ষ্মীর পায়ের ছাপ ফেলে ফেলে ছুটে আসে ভিজে চুলে পুকুর-কিশোরী
বৃষ্টির চাদর গায় একজন মানুষ
দুনিয়া বিস্মৃত, লঘু পদচারণায় রত একজন মানুষ
স্পষ্ট দেখা যায় তাঁকে, শোনা যায় গুনগুনানি
শ্যামলীর বারান্দায় নির্জন রবীন্দ্রনাথ
গান বাঁধছেন।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন