মেঘের মুলুকে আজ কী যে কোলাহল
কে যেন ঝরায় তার দু চোখের জল
বাড়ির কর্তা কাকে রেগে গরজায়
ভীষণ চাবুক দেখে চোখ ঝলসায়।
ফাজিল ভাইপো তার উত্তুরে হাওয়া
হি-হি হু-হু হেসে শুধু
করে আসা যাওয়া
আকাশের বাড়ি ঘর ভেঙে চুরমার
সেই ভাঙা জমে হল বিরাট পাহাড়
টিমটিম জ্বলছিল চাঁদ-লণ্ঠন
হঠাৎ ঢাকল তাকে মেঘ-পল্টন
আঁধারেতে ঢেকে গেল সব কোলাহল
শুধু শুনি ঝরে কার দু চোখের জল।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন