দিনের বেলায় ছিল আঁকিবুকি জীবন, একটা কবিতা পড়ে
মন ভালো হয়ে গেল
এ কথা কাকে যে বলি, কেই বা বুঝবে!
বৃষ্টি এল কি এল না, আকাশ মেঘলা
লুপ্ত চাঁদ
আমার একটা হারানো বোতামের জন্য কষ্ট হল
এ কথা কাকে যে বলি, কেই বা বুঝবে
বুঝবে না, আসলে বোঝানো যাবে না, আত্ম পাগলামির
এ এক নিভৃত জগৎ
তোমাকে মুখোশ পরতেই হবে, ভড়ং দেখাতেই হবে,
তোমার নকল কণ্ঠস্বর
নাটকের মতন উঠবে নামবে, তুমি হাসবে
আসলে আমি যে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছি
কেউ বুঝবে না, বোঝানো যাবে না।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন