খেলার নাম ধুন্ধুমার
নিয়ম এই রকম
বাইশ জোয়ানে বল ছোটাবে
যতক্ষণ না দম
ফুরোয় এবং দর্শক হয়
দশটি হাজার যম।
দম ফুরোলেই অন্য খেলা
সোডার বোতল ইটের ঢেলা
গোলের কাছে গন্ডগোল
হর হর বম্ বম্।
খেলা ফুরুলে বাড়ি ফিরবে
দু’-তিন জন কম।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন