শাশ্বত সত্যের পাশে দাঁড় করাও তো ঐ ন্যাংটো
ভিখিরি বাচ্চাকে
উপনিষদের শ্লোকে ব্যাখ্যা করো গাড়ি বারান্দার নিচে
ফুটপাথে হলুদ খিচুড়ি
ঈশ্বরের কলার চেপে টেনে হিচড়ে নিয়ে যেতে ইচ্ছে হয়
ময়না, দাসপুরে
মরিচঝাঁপিতে গেলে কার্ল মার্কসও বিব্রত হয়ে বলে উঠবেন
হেথা নয়, অন্য কোথা, অন্য কোনোখানে!
রুখু মাঠে হঠাৎ অচেনা কোনো মানুষের পাশে এলে
সত্যি মনে হয়
দেশোদ্ধারকারীরা সব পরে আছে উল্টো দিকে জামা
খেতে না-পাওয়া ও পাওয়া এর মধ্যে রয়ে গেছে
শহুরে ব্যাপারীদের শুধু বাক্ বিভূতির
তীব্র অপমান
মিথ্যের মিনার গড়া চতুর্দিকে, সজ্ঞান ভণ্ডামি, এর নাম
মানব সভ্যতা।
যদিও কবিতা লিখে কোনোদিন কেউ পারেনি এবং পারবে না
কোনো ব্যবস্থা বদলাতে
কবিরা উন্মার্গগামী, পলাতক, কেউবা চেঁচিয়ে হাততালি পায়
অথবা শিল্পের নামে খোলসে লুকোয়
তবু কেউ সায়াহ্নের ঈষদুষ্ণ কাল্পনিক যুবতীর
চোখ চমকানো রূপ বর্ণনার আগে
অকস্মাৎ রেগে গিয়ে
দু’ একটা চাঁছাছোলা খেদ বাক্য লিখে ফেলে, যা আসলে
বলাই বাহুল্য,
কবিতা হয় না!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন