সুনীল গঙ্গোপাধ্যায়

কবিতা - মনে পড়ে

সুনীল গঙ্গোপাধ্যায়
মঙ্গলবার, ০৬ আগস্ট ২০২৪ অন্যান্য কবিতা

মনে পড়ে সেই গান
নিরঞ্জনা নদী-তীরে এপারে ওপারে
সেই সুখ এপারে ওপারে নিরঞ্জনা নদী-তীরে মনে পড়ে
পাতা-ছোঁয়া জল, চাপা জ্যোৎস্না, সেই প্রিয় অলীকের ছবি
মনে পড়ে, এই জন্মে, নিরঞ্জনা নদী-তীরে
এপারে ওপারে, মনে পড়ে;
সেই ভাঙা ভাঙা হাসি মনে পড়ে, এ রকম পার্থিব নিশীথে?

পরে পড়বো
৪০০
মন্তব্য করতে ক্লিক করুন