একটা পেঁচা রেগে আগুন তেলে বেগুন
চোখ পাকিয়ে আছে
আমার নামটা কে রেখেছে? ধরে আন তো
তাকে তেঁতুল গাছে!
শকুন বললে, আমি তো ভাই কোনও খেলার
জানি না জুয়া চুরি
দুর্যোধনের মামার সঙ্গে আমার নাম
কে দিয়েছে জুড়ি?
শেয়াল বলল, শোনো সবাই, এখন থেকে
আমার নাম শ্রীগাল
ডাক নামে কেউ ডাকে যদি কামড়ে দেব
মজা বুঝবে কাল!
ঘোড়ার থেকে একটু ছোট সেই দুঃখে
নামটি বোকা গাধা
গান গাইতে বড্ড ভালো লাগে তবু
নিষেধ গলা সাধা!
কোকিল বলল, যা বলো তাই বলো আমায়
সবাই বাসে ভালো
কাকের সঙ্গে তুলনা কেউ দেয় না ভাই
যদিও রং কালো।
মোরগ বলল, ফুলের সঙ্গে নামের মিল
হল না এ জীবনে
আপন মনে ফুটে উঠে ঝরে যেতাম
গভীর কোনও বনে!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন