পাহাড় শিখর ছেড়ে মেঘ ঝুঁকে আছে খুব কাছে
চরাচর বৃষ্টিতে শান্ত
আমি গম্ভীর উদাসীন ব্রহ্মপুত্রের পাশে চুপ করে দাঁড়াই
জলের ওপারে সব জল-রং ছবি
নারীর আচমকা আদরের মতন স্নিগ্ধ বাতাস--
এই চোখজুড়ানো সকাল, অদ্ভূত নিথর দিগন্ত
মনে হয় অজানা সৌভাগ্যের মতন
তবু সুন্দরের এত সামনে দাঁড়িয়ে হঠাৎ
আমার মন খারাপ হয়ে যায়
মনে হয়, এ জীবন অন্যরকম হবার কথা ছিল।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন