কাঠের আগুন নিবু নিবু, গোল হয়ে ঘুমে হেলে পড়েছে সবাই
ভোর হতে আর বেশি দেরি নেই
শীতের আকাশ থেকে খসে পড়ছে একটি তারা, ঘুরতে ঘুরতে
থেমে গেছে সব গান, একতারা-মৃদঙ্গের ওপর খেলা করছে বাতাস
এই নীরব শূন্যতার মধ্যে নদীর ধারে
জল ফেরাতে গিয়েছিল
এক কন্যা
সে আর ফিরলো না!
কে আর তাকে মনে রাখবে
দুবছর পাঁচ বছর বড়জোর
আকাশে কোনোদিন মালিন্যের দাগ পড়ে না
আকাশের বয়েসও বাড়ে না
শুধু এক বাজে-পোড়া তালগাছ অন্তরীক্ষের সঙ্গে
কথা চালাচালি করে
একজনের বিছানায় অন্য কেউ এসে শোয়
বালিশে অশ্রুর দাগ
এবারের বর্ষায় নদীর জলে খেলা করে চাঁদ
নদীও তাকে মনে রাখেনি!
শুকনো ঘাসে চচ্চড় শব্দ হচ্ছে।
এমনই ক্রোধের মতো রোদ
তারই মধ্যে মাথা চাড়া দিয়ে উঠছে কুন্দকলি
আকাশ থেকে খসে-পড়া নক্ষত্রটির প্রতিবিম্ব…
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন