নদীর ধারে বসে রয়েছে সেই নদীটির বাল্যসখী
একা
বাতাস তার মাথার চুলে বিলি কাটছে
শেষ বিকেলের নরম রোদ
পিঠের ডান পাশে
জলে দুলছে মুখচ্ছবি, অনেকদিন পর দু’জনে
দেখা
ঘাটের সিঁড়ি, কদম গাছ, ফিঙে পাখিটি
ওরাও চেনে, কচুরিপানা
এদিকে ভেসে আসে…
এ-দৃশ্যটি স্বপ্নে দেখা ছবির মতো বাঁধিয়ে রাখাই
ভালো
নীরার মন মেয়ে-বেলার হারানো দিনে
ফিরে গিয়েছে, আমরা কেউ
ওর জগতে নেই
ছিল না মেঘ, আকাশ জুড়ে বিদ্যুৎ চমকাল
গোপন কথার মায়া নদী মিলিয়ে যাবে
ভুল করে ওর সামনে গিয়ে
শব্দ করব যেই!
শব্দ নয়, স্পর্শ নয়, বুকের মধ্যে খাঁ খাঁ
না-পাওয়াগুলি মিলিয়ে দিয়ে ছবিটি হোক আঁকা!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন