সুগন্ধ নারীর পাশে শুয়ে থাকা স্বপ্ন নয়
বাইরে বর্ষার কলরোল
কানের লতির পাশে ঠোঁট এনে
পুরোনো কাব্যের পঙক্তি বলাবলি হলো
স্বপ্ন নয়
বাইরে ক্ষুধা ও মৃত্যু চোখাচোখি করে
হাতের আঙুল নিয়ে খেলা,
দুরন্ত আঙুল কতু
ছুঁয়ে দেয় স্তন,
স্বপ্ন নয়
বাইরে দুঃখের মতো মিহিন বাতাস–
জীবন এমন ছিল, আজো নেই তোমার আমার?
ভুলে থাকি বহু শোক, ছড়ানো কুন্তলে যত অন্ধকার
স্বপ্ন নয়।
বাইরে যখনই আসি, বহু মিথ্যে প্রিয় সঙ্গী হয়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ আব্দুল মজিদ এনডিসি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন