চোখ ধাঁধানো সুন্দরী তা নয়
কিন্তু চোখ ভরানো লাবণ্য নিশ্চয়
দেখলেই ভালোবেসে ফিরে
দেখতে ইচ্ছে হয় বাংলার নিজস্ব
মাটির প্রতিমাটিকে।
ছিপছিপে গড়ন, টিকলো নাক,
মায়াকাড়া চোখ, সত্যজিৎ রায়ের
তিন কন্যার অন্যতমা, বছর পনেরোর
মায়াবিনী কিশোরী অপর্ণা দাশগুপ্ত
আস্তে আস্তে রূপোলি পর্দায় ঢুকছে
নাকে এক কুচি গ্রামজ স্বস্তি,
হরিণচোখ পৃথিবীর সমস্ত সারল্যে টলটল
দুষ্টুমিষ্টি ভাবের সঙ্গে অভিনয় প্রতিভা
মিশে অবর্ণনীয় মুগ্ধতা, দর্শক আবিষ্ট।
কিশোরীর পাশে পাশে ঢুকছেন এক
অসামান্য নারী, আর কয়েক দশক
পরেই যিনি বাঙালির জড় চিন্তাকে
ঝাঁকিয়ে আটপৌরে একটি গৃহবধূকে
পরমা করে তুলবেন।
তাড়াহুড়োর সকাল, অলস দুপুর
খাবারে বৈচিত্র্য আর রাতে
পরমেশ্বরের জন্য শরীর পেতে দেওয়া
ছাড়া মেয়েদের কোনো জীবন থাকে না কী?
প্রশ্নটা ভারি। উত্তর আসতে এখনো ঢের
দেরি, তার মাঝেই উনিশশো পঁচাশিতে
আগুনের মতো পরমা এসে হাজির।
পরপুরুষের শয্যা, নিজের অস্তিত্ব
স্বামীর ভাতকাপড় -এক একটি প্রশ্নবিন্দু
মেয়েদের পরমা জীবনের।
মেধাবিনী অপর্ণা সেন
এখনো উত্তর খুঁজে চলেছেন।
শুভশ্রী রায় জনপ্রিয় লেখাগুলো
ভোর, সকাল
১৯৬৬ বার পঠিত
যোনি
১৪৬০ বার পঠিত
পাহাড়ী নীল
৯৫১ বার পঠিত
কাচের চুড়ি
৮২১ বার পঠিত
আনন্দ
৫৯৬ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
চিত্রণ ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
বিদ্যুৎ বরণ বারিক
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ