শুভশ্রী রায়

কবিতা - সূয্যিমশাই শুনুন

শুভশ্রী রায়
বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ অন্যান্য কবিতা

সূয্যিমশাই নমস্কার! হ্যাঁ আপাতত সামনে নেই তবু
অগ্নিগোলক, সত্যি আপনাকে ভুলি না আমি কভু!
এই দুনিয়ায় যত ফলন-শোভা আপনারই তো দান
তাই তো যুগে যুগে কবিরা গায় আপনার জয়গান।
বৃষ্টিতে মেজাজ মতো মুখ বাড়ান না হলেই লুকিয়ে!
তবু আপনারই মুখ দেখতে আমরা থাকি মুখিয়ে।

পরে পড়বো
২৭০
মন্তব্য করতে ক্লিক করুন