সাধারণভাবে বসবাস করি,
সাধারণ কোনো কাজ-টাজ করি,
সাধারণ হয়ে সারাখন থাকি,
কিন্তু __
হঠাৎ কখনো ডাক দেয় পাখি,
উড়ে যাই, ঠোঁটে নীল রঙ মাখি,
রাতে হয়ে যাই নক্ষত্রেরই
বিন্দু !
এ ভাবে আকাশ এ ভাবে মাটিতে
পড়ে যাই আমি কী টানাটানিতে,
পা আর পাখায় নিত্যই লাগে
দ্বন্দ্ব !
সাধারণ আমি সাধারণ লোক,
চাই পৃথিবীর রঙ নীল হোক,
পায়ের পাতায় লাগুক পাখার
ছন্দ !
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন