কৈশোর যেতে না যেতে সংসার শুরু তোমার
ভোর থেকে মধ্যরাত্তির গতর খাটো,
তিনবেলা রাঁধো, পাতে তুলে তুলে খাওয়াও
বাড়ির লোকদের, অতিথিদের,
এমনকী জলও ভরে দাও গ্লাসে।
ভাসো, ভেসে যাও −ঢঁকুরের টকে,
নিজে তুমি সবার শেষে।
যখন খেতে বসো, একা,
সঙ্গ দেয় বড় জোর পাড়ার নেড়িকুকুর।
সবাই বসে থাকুক খাবে বলে,
#কই গো, হল? দাও।
কি রেঁধেছো কী শুনি,
ইলিশ ভাজো, মাংসটা ভালো ভাবে কষাও,
আলু পোস্ত কর, কাসুন্দিটা দিও।
বেগুন ভাজা আছে তো! পটলের −দারমা করার কথা ছিল!
চিংড়ির কিছু করোনি! চিলি চিকেনের খবর কি? #
এসব শুনো না। কান দিও না।
এটোঁ আঁশটে বাসন থেকে দূরে সরে এসো তো,
ও মেয়ে সরে এসো,
আজ থেকে তোমার অরন্ধন শুরু হোক।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন