দুদিনের জীবন নিয়ে আমাদের কত রকম ঢঙ
কিছুক্ষণ পরই তো ঢঙ ঢঙ ঘণ্টা বাজবে!
চোখে তখন আর রঙ নেই, সব সাদা কালো,
জঙ ধরা ত্বকে জাঁকালো
অসুখ হাঁটবে, অসুখ তো নয়, সঙ।
কিছুতে কি আর ফিরে পাবো চোখে, চোখের আলো!
বাদ দাও না ওইসব অহেতুক অহং,
যতদিন বাঁচো, ভালোবাসো। ভালো।
যতসব বোমা আর ভড়ং
প্রজাতি কি কোনওকালে টিকেছে এভাবে! হলে আস্ত মানুষখেকো!
এবার একটু শেখো। ভলোবাসতে শেখো।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ আব্দুল মজিদ এনডিসি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন