তসলিমা নাসরিন

কবিতা - উষ্ণতার গল্প

তসলিমা নাসরিন
রবিবার, ২০ জুলাই ২০২৫ বিরহের কবিতা

এক কাপ চা পর্যন্ত অপেক্ষা করেছি
অপেক্ষারও তো একটা সীমা আছে অথবা বয়স ।
আমি কি এখনো স্কুল পালানো কিশোরী
ঝোপেঝাড়ে শেষ ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকবো ?
আমার শেষ ঘন্টা বেজে গেছে সেই কতোকাল
দপ্তরিরা ঘুমোতে গেছে ।
এখন হাজার রকম ব্যস্ততা আমার
এখন বড়জোড় কারো জন্য এককাপ চা পর্যন্ত
অপেক্ষা করতে পারি ।
এখন কুশল জিজ্ঞাসা ছাড়া দু’দন্ড সময় নেই
তবু তোমার জন্য একটি একলা চেয়ারে বসে
এক কাপ চা পর্যন্ত অপেক্ষা করতে করতে দেখেছি
এতো ঠান্ডা করে চা এর আগে কখনো আমি পান করিনি ।

এরকম শীতল পাখি কবে থেকে পোষা ছিল বুকের খাঁচায় ?

পরে পড়বো
১৬৬
মন্তব্য করতে ক্লিক করুন