আমি আবার কবি হব,
তোমার সাথে ছবি হব।
আমি আবার কবি হব,
তোমার সুরের শব্দ হব।
আমি আবার কবি হব,
যন্ত্র ছেড়ে মানুষ হব।
আমি আবার কবি হব,
যুদ্ধ ছেড়ে প্রেমিক হব।
আমি আবার কবি হব,
রৌদ্রে তোমার ছায়া হব।
আমি আবার কবি হব,
রোজ রাতের স্বপ্ন হব।
আমি আবার কবি হব,
তোমার নিজের শক্তি হব।
আমি আবার কবি হব,
তোমার হাসির কারণ হব।
আমি আবার কবি হব,
না বলা সব কথা হব।
আমি আবার কবি হব,
আস্ত এক বিবেক হব।
আমি আবার কবি হব,
অনিয়মের আওয়াজ হব।
আমি আবার কবি হব,
আমি আবার কবি হব,
আমি আবার কবি হব।
১২
