তন্ময় দত্ত মিশু

কবিতা - নেই পরিত্রান

তন্ময় দত্ত মিশু | পরিশুদ্ধ
শুক্রবার, ২৯ মে ২০২৬ বিরহের কবিতা, রূপক কবিতা

যোজন যোজনের দূরত্ব,
নাবিক বিহীন জাহাজে সাত সাগরের মাঝে,
আমি একা, খুঁজছি দিগন্ত।
তার কাছেতে যাওয়ার বাকি,
কাছে গিয়ে দেখি সব ফাঁকি!
দূরে ছিলাম, ভালোই ছিলাম,
নিজের মত করে ভেবে খুশি ছিলাম।
এখন এ যন্ত্রনা ভুলাই কী করে?
হৃদয়ের ক্ষত সারাই কী করে?
হঠাৎ পিছুটান, সময় বলিয়ান
সয়ে যাওয়ার ক্ষমতা আমায় দাও হে ভগবান।

পরে পড়বো
১০

মন্তব্য করুন