কবিতা - দুঃখ পথে কামিনী রায় সোমবার, ০২ সেপ্টেম্বর ২০২৪ অন্যান্য কবিতা সারাদিন পথে পথে, ধুলায় রবির তাপে ভ্রমিয়াছি কোলাহন মাঝে ঘন জনতার মাঝে, ছাড়িয়া দিছিনু হিয়া নিজপুরে ফিরেছে সে সাঁঝে। একলাটি বসে বসে, আপনার পানে চাহি মনেরে ডাকিয়া কই নিভৃত হৃদয় কক্ষে, ধীরে ধীরে অবতরি নিরখি অবাক হয়ে রই।। ♥ ০ পরে পড়বো ৪৫৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন