স্বপনপারে দেখেছি তারে
আকুল হিয়া যারে দেখিয়া,
মুদিতে নারি আঁখি;
নয়ন মাঝে রাখিয়া তারে
দেখিব দিবস রাতি।
স্বপনপারে দেখেছি তারে
মনের গহন পুরে,
রূপের হাসি পড়েছে ধরা
চাঁদের আলো ঝুরে।
ব্যাকুল হিয়ার আকুল তৃষা
তাহার শোভা আঁকি,
দিয়েছি আমার সকলই হিয়ার
রইল না কিছু বাকি।
৬৪৮

মন্তব্য করতে ক্লিক করুন